Visit Sundarban by MV THE CROWN
Packages
Visit Sundarban by MV THE CROWN
Upcoming tour: 09,10 & 11 November
Duration 3 day(s)
MV The Crown Tour Date
*নভেম্বর (০৯-১০-১১) ২০২৬* (Family or corporate)
দেরি করলেই মিস করবেন বাংলাদেশের সব থেকে বেষ্ট সুন্দরবন ট্যুরের অভিজ্ঞতা!
আপনাদের প্রিয়, সুন্দরবনের প্রথম ট্যুরিস্ট-বান্ধব, আলোড়ন সৃষ্টিকারী, বিলাসবহুল, আকর্ষণীয়, এবং প্যানারোমা ভিউ রুম সহ জাহাজ, এমভি দি ক্রাউন সম্পূর্ণ নতুন ভাবে সব রুমে প্রাইভেট বারান্দাসহ সুন্দরবনে বিলাসবহুল ভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত।
২০২৭ সালের মে মাস পর্যন্ত যে কোন তারিখ এর ফ্যামিলি, কর্পোরেট এবং যেকোন কাস্টমাইজড ট্যুর বুকিং চলছে।
পৃথিবীর সব থেকে বড় এবং বাংলাদেশের গর্ব, বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও তার প্রান বৈচিত্র দেখতে আমদের সাথে চলুন এবং উপভোগ করুন সুন্দরবনের সেরা অভিজ্ঞতা।
* M.V The CROWN SHIP FACILITIES*
৩দিন ২ রাত, থাকবেন ৫স্টার মানের (৭৫ জনের) M.V The CROWN শিপে, সাথে প্যানারমা ভিউ রুম সহ লাক্সারি রুম, এটাস্ট ওয়াশরুম, সুইমিং পুল, বাফেট খাবার, লাইভ BBQ ডিনার, ৭৫ জন ধারন ক্ষমতার প্যনারমা ভিউ সুবিশাল ডাইনিং কাম কনফারেন্স রুম, খোলামেলা এবং আলাদা করে বসে আড্ডা দেওয়ার স্থান, সাথে থাকছে স্টারলিংক ইন্টারনেট ও অভিজ্ঞ গাইড এবং ফরেস্টের ২জন আর্ম গার্ড।
ছুটির দিনগুলোকে করে রাখুন স্মরণীয়। দেখবেন এবং জানবেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন।
এখানে আপনি পাবেন এক সাথে পাচটি সৌন্দর্য।
১) পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট
২) নৌ বিহার।
৩) ওয়াইল্ড লাইফ।
৪) প্রকৃতি।
৫) সাগর।
বাংলাদেশের আর কোথাও নৌযানে করে তিনদিন ভ্রমনের সুযোগ নাই একমাত্র সুন্দরবন ছাড়া, আপনি এখানে নৌ বিহার, প্রকৃতি, ওয়াইল্ড লাইফ, সমুদ্র সব একসাথে পাচ্ছেন। এই সময় খুব কাছে থেকে বন্যপ্রানী দেখার এক অপূর্ব সুযোগ পাওয়া যায়। এমন কি এই সময় পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারও দেখা যাবার সম্ভবনা খুব বেশী।
এই সময় সমুদ্রকে পাবেন আপনার মনের মত করে।
ভ্রমনের সময়: ৩ দিন ২ রাত (খুলনা -সুন্দরবন -খুলনা)
আমাদের ভ্রমনের স্থানঃ
১ঃ হারবাড়িয়া/ আন্দার মানিক।
২ঃ কটকা জামতলা সী বিচ।
৩ঃ কটকা অফিস পাড়।
৪ঃ কচিখালি, ডিমের চর
৫ঃ করমজল।
★১ম দিন :
নির্ধারিত দিনে ঢাকা থেকে খুলনাগামী বাসে/ট্রেনে করে খুলনা শহরের রয়েল মোড়/রেল স্টেশন থেকে অটোরিক্সাতে করে ৫ মিনিটে জেলখানা/4NO BIWTA ঘাটে সকাল ৭ টার মধ্যে পৌঁছানো। আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে ট্রলারে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২:৩০ মিনিটের মধ্যে আমরা আন্ধারমানিক ফরেস্ট অফিস পৌছাবো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
★★২য় দিন :
ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্দি করার জন্যে ট্রলার বন্ধ করে বিভিন্ন প্রকার প্রানী যেমন হরিন,মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী সাথে ওয়াচ টাওয়ার এবং জামতলা উপভোগ করা হবে। ব্রেকফাস্ট করে কটকার অফিস পাড় নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা পেতে পারি, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো, এর পরে আমরা আবার জাহাজে করে কচিখালীর দিকে রওনা করবো, কচিখালী এবং ডিমের চর ঘুরাঘুরি করে সন্ধ্যা নাগাদ ট্যুরিষ্ট শীপে চলে আসব। রাতে বার-বি-কিউ ডিনারের সাথে জাহাজ করমজলের দিকে রওনা করবে।
★★৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর, হরিন, কুমিরের প্রজননকেন্দ্র দেখতে পাওয়া যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক বিকাল 3.30PM/4.00PM নাগাদ খুলনা পৌছাবো।
বিঃদ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।
যেসকল প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে হবেঃ
✅ সুন্দরবন ট্যুরে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে:
⦿ এটি একটি রিলাক্স ট্রিপ। শুধুমাত্র উপরে উল্লেখিত স্পটগুলোতে শিপ থেকে নামার অনুমতি থাকবে বন বিভাগের। বাকিটা সময় বনের ভিতর দিয়ে শিপ চলবে।
⦿ আপনাকে কমপক্ষে ২৪ ঘণ্টা মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকতে হবে।
⦿ জোয়ার-ভাটার কারণে স্পটগুলোতে নামার সময়ের পরিবর্তন হতে পারে। তবে কোনো স্পট মিস হবে না।
সুন্দরবন ভ্রমণের করণীয়:
⦿ উজ্জ্বল রঙের কাপড় (যা অনেক দূর থেকে চোখে পড়ে) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে-ঢালা ফুল স্লিভ পোশাক পরা।
⦿ কোনো প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
⦿ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন স্যান্ডেল/কেডস সাথে নিতে হবে। সু/হাই হিল নিবেন না।
⦿ অ্যাডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
⦿ জঙ্গলে নামার পর কোনো অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রেকিং করতে হবে।
⦿ যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোনো কাজে ব্যবহার না করা।
⦿ জঙ্গলে নামার পর সুশৃঙ্খলভাবে হাঁটতে হবে এবং কোনো অবস্থাতে দলছুট হওয়া যাবে না।
⦿ গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেঁড়া যাবে না।
⦿ পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
⦿ স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
⦿ গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
⦿ সুন্দরবনে কোনো অপারেটর কাজ করে না, একমাত্র টেলিটক ছাড়া।
✋ বি. দ্র.: ভেসেলে উঠার পরে কোনো প্রকার কেনাকাটার সুযোগ নেই।
✅ যা সাথে নেওয়া উচিত
⦿ ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে যেকোনো ফটো আইডি কার্ডের ফটোকপি।
⦿ ছোট সাইজের ট্রাভেল ব্যাগ।
⦿ তোয়ালে বা গামছা।
⦿ স্যান্ডেল, কেডস।
⦿ ক্যামেরা, মেমোরী কার্ড, ব্যাটারী ও চার্জার।
⦿ টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী।
⦿ ওডোমস ক্রিম।
⦿ সানক্রিম ও লোশন।
⦿ সানগ্লাস ও সানক্যাপ বা হ্যাট।
⦿ টুথপেস্ট + ব্রাশ + সাবান + শ্যাম্পু।
⦿ ব্যক্তিগত ঔষধপত্র।
⦿ পানির বোতল।
Payment Policy
Advance Deposit: 50% of total package price (for booking confirmation)
Full Payment: Before departure
Payment Options
Bank Transfer / Deposit
Mutual Trust Bank PLC
A/C Name: RUPOSI BANGLA TOURISM
A/C No: 1301000447389
Branch: Sunamganj Sub-Branch
Dutch Bangla Bank Ltd
A/C Name: Ruposhi Bangla Tourism
A/C No: 1071100043645
Branch: Kawranbazar
Pubali Bank Ltd
A/C Name: Ruposi Bangla Tourism
A/C No: 1441901045774
Branch: Jonson Road
United Commercial Bank PLC
A/C Name: Ruposi Bangla Tourism
A/C No: 1802101000006547
Branch: Shyamoli
Southeast Bank PLC
A/C Name: Ruposi Bangla Tourism
A/C No: 701111100003858
Branch: Adabor
Bkash Merchant: +8801810688210 / +8801975086295
Nagad Merchant: +8801975086295
Personal (Bkash/Nagad): +8801758086295
For EMI or Card Payment, click here:
SSLCommerz Payment Link
Contact & Office
Ruposi Bangla Tourism
House 39 (2nd Floor), Road 02,
Janata Co-Operative Housing Society,
Ring Road, Mohammadpur, Dhaka 1207
+8801810688210 – 9 | +8801975086295
WhatsApp: 01622421392
hello@rbtourism.com
